• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রামগঞ্জে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর সার্বিক সহযোগিতায় ৪ সহস্রাধিক পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরন

Reporter Name / ৩৩১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:
আসছে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী তত্ত্বাবধানে ৪ হাজার ৮ শত ৫০টি পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরন করা হয়েছে৷ শনিবার পবিত্র ঈদুল আজহার দিন থেকে শুরু করে আজ সোমবার পর্যন্ত উপজেলা ১টি পৌরসভায় ও ১০টি ইউনিয়নে কোরবানি দিতে না পারা পরিবারের মাঝে এ গোশত বিতরন করা হয়৷

বিতরন কাজে উপজেলা ও পৌর জামায়াত শিবিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করেন৷ এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন পরিবার গুলো ও সাধারন জনগন৷

জানা যায়, জামায়াতের এই প্রার্থীর উদ্যোগে বিত্তবান অর্থায়নে মোট ৩১টি গরু কোরবানি গরুর গোশত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর তথ্যের ভিত্তিতে তালিকা প্রনয়ন করে বাড়িতে বাড়িতে গিয়ে গোশত পোছে দেওয়া হয়৷ এ ছাড়াও তাঁরা দলীয়ভাবে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ঈদ পূর্নমিলনী ও প্রীতিভোজের আয়োজন করেন৷ তাদের আয়োজিত সভায় দেখা যায় সমাজের দলমত নির্বিশেষ হাজার হাজার লোকজন অংশ গ্রহন করেন৷

এলাকার সাধারন জনগনের মন্তব্য অনুয়ায়ী জানা যায়, জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও গরীব অসহায়দের সহযোগিতা করা এবং প্রার্থী নাজমুল হাসান ব্যক্তি ইমেজের কারনে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরী করে চলছেন৷ দলের পক্ষ থেকে তাঁরা আগামী সংসদ নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd