• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

রামগঞ্জে দু‘গ্রপের সংঘর্ষে আহত-৬

Reporter Name / ৩৮৭ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার:
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে শনিবার সকাল ১০টার দিকে বির্তকিত সম্পত্তি দখল নিয়ে দু‘গ্রপের ৬ জন গুরুতর আহত হয়। আহত বিল্লাহ হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম,প্রতিপক্ষ ফাতেমা বেগম,মরিয়ম বেগম,মমতাজ বেগম,লাইলী বেগমকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সুত্রে জানায়, উপজেলার কাশিমনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আনোয়ার হোসেন বাবুল বিগত ১৪ মে-২০২৪ ইং পাশ্ববতি গ্রামের উত্তর কালিকাপুর গ্রামের এমদাদুল উল্যাহর ছেলে খোরশেদ আলমের কাছে ৬৫ লক্ষ ২০ হাজার মূল্যে পৌনে ১৮ শতাংশ সম্পত্তি ও নির্মানাধিণ ভবনসহ বিক্রি করে। উক্ত ক্রয়-বিক্রয় নিয়ে রামগঞ্জ থানা,মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র একাধিক অভিযোগ দায়ের ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টার দিকে সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুলের বোন ও ভাবীরা সম্পত্তির ওয়ারিশ দাবী করে ভবনে প্রবেশ করে সম্পত্তি ক্রেতা খোরশেদ আলমের ভাই বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধম প্রহার করে এবং বিল্লাল হোসেনের পুরুষাঙ্গ টিপে ধরে রাখে। এ সময় তাদের চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন উপস্থিত হলে তাদের উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।
হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন বলেন,বাবুলের নির্দেশে তার বোন ও ভাবী পরিকল্পিত ভাবে আমাদের বসতঘরে প্রবেশ করে আমার স্ত্রী ফাতেমাকে বেধম প্রহার করে। এসময় আমি বাধা দিলে তারা আমার পুরুষাঙ্গ টিপে ধরে রাখে। আমার নিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দুইজনের হাতে কামড় দিয়ে নিজকে রক্ষা করি।
হাসপাতালে চিকিৎসাধীন বোন মরিয়ম ও মমতাজ বলেন,আমাদের ভাই আনোয়ার হোসেন বাবুল নতুন বিল্ডিংসহ সম্পত্তি বিক্রি করছে ঠিক আছে। বিন্তু আমাদের ওয়ারিশি সম্পত্তি বিক্রি করবে কি ভাবে জানতে আমরা ওখানে উপস্থিত হওয়ায় মাত্রই বিল্লাল ও ফাতেমা আমাদের ঘরে ভিতর নিয়ে মারধর করে।
সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুল বলেন,আমি ওয়ারিশদের সম্পত্তি বিক্রি করি নাই। ওয়ারিশ হিসেবে বোন,মা ও ভাবীরা ওই খানে যাওয়া মাত্রই পরিকল্পিত ভাবে মারধর ও দুই বোনকে কামড় দিয়ে রক্তাক্ত জথম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd