• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রামগঞ্জে ইটভাটার কালোথাবা বছরে পুড়ছে দেড়লাখ ঘনফুট টপসয়েল, হুমকিতে কৃষি

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১৯টি ইটভাটায় প্রতি বছর ইট উৎপাদনে পুড়ছে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট মাটি, যার বেশিরভাগই সংগ্রহ করা হচ্ছে ফসলি জমির টপসয়েল ও পুকুর খননের মাধ্যমে। এতে দ্রুত হ্রাস পাচ্ছে কৃষিজমি ও ফসল উৎপাদন।

ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-২০১৯ ও সংশোধিত বিধি অনুযায়ী আবাদি জমিতে ইটভাটা স্থাপন ও কৃষিজমির টপসয়েল ব্যবহার নিষিদ্ধ থাকলেও মাঠ পর্যায়ে এসব আইন মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অনুমোদিত ৩ একরের পরিবর্তে অনেক ভাটায় ৭–৮ একর বা তার বেশি জমি দখল করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত প্রতিটি ভাটায় গড়ে ৭০–৮০ লাখ ইট পোড়ানো হয়। সে হিসাবে উপজেলায় বছরে প্রায় ১৫ কোটি ইট উৎপাদনে বিপুল পরিমাণ টপসয়েল নষ্ট হচ্ছে। সার্ভেয়ারদের মতে, এ পরিমাণ মাটির জন্য এক ফুট গভীরতায় প্রায় ১৩৯ হেক্টর জমি কাটা প্রয়োজন হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে চাষযোগ্য জমি উল্লেখযোগ্য হারে কমেছে এবং প্রতি বছর ৮–১০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, টপসয়েল কেটে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে দীর্ঘমেয়াদে খাদ্য সংকট তৈরি হতে পারে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ইটভাটার কারণে কালো ধোঁয়া, জলাবদ্ধতা ও জমি ধসে পড়ায় তারা চাষাবাদ ছাড়তে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে জমির মাটি বিক্রি করতেও চাপ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহমেদ সিফাত বলেন, কৃষিজমির টপসয়েল কাটা দণ্ডনীয় অপরাধ এবং বিষয়টি নিয়মিত প্রশাসনের নজরে আনা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মামলা চলমান রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd