• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রামগঞ্জে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণসভা ও হাবিবুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগঞ্জে লামনগর একাডেমী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণ সভা ও হাবিবুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর বারোটায় লামনগর একাডেমির হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন এবং লামনগর একাডেমী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুম আবুল কাশেম মাস্টারের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন কাওলী ডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন, কামাল হোসেন, মরহুম আবুল কাশেম মাস্টারের বড় ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ রফিক উল্লা,মেজো ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এন্ড কনসালটেন্স রায়হান চৌধুরী, ছোট ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভোকেট মমিনুল ইসলাম,লামনগর একাডেমী স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন জসি,সাংবাদিক মাসুদ রানা মনি সহ প্রমূখ।বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরিশেষে লামনগর একাডেমীর ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে পৃষ্ঠপোষক হাবিবুর রহমানের উপস্থিতিতে একাডেমির ২৫ জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লামনগর ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি হাবিবুর রহমান, মোঃ ইউনুছ খান, সালেহ আহমেদ,,ইমাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক আরিফ,মাস্টার জাকির হোসেন রুবেল সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd