• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের প্রত্যাশা রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা    কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ রায়পুরে যুবদল নেতা হত্যার আসামি আরমান গ্রেফতার লক্ষ্মীপুরের দালালবাজারে ভ্রাম্যমাণ আদালতে বারো প্রতিষ্ঠানকে ৬৪,০০০ টাকা জরিমানা ঈদের বাজারে মর্মান্তিক দুর্ঘটনা: রামগঞ্জে দেয়াল ধ্বসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রামগঞ্জে গরুর গোস্ত কেজি ১০০০ টাকা বিক্রি, যত্রতত্র গবাদি পশু জবাই, প্রশাসন নিরব

রামগঞ্জে মসজিদে রাজনীতির টিকেট বিক্রি নিষিদ্ধ রাখার আহ্বান শাহাদাত হোসেন সেলিমের

Reporter Name / ৪০৬ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র, এলডিপি নেতা ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেন, “মসজিদে ও জানাজা নামাজের স্থানে কেউ যাতে টিকিট বিক্রি কিংবা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, ধর্ম পালনের পবিত্র স্থান। এখানে যেন কেউ রাজনীতি করতে না পারে। এসময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে হবে। তা না হলে গণতন্ত্র আরও সংকটে পড়বে। আমরা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পেলেই আমরা ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আন্দোলনে ঝাপিয়ে পড়বো। পৌর বিএনপির আহ্বায়ক শেখ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মাহবুবুর রহমান বাহার (ভিপি), পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ভিপি শাহ আলম, মারুপ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, জেলা যুবদল নেতা আবুল বাশার ছতু, টিপু সুলতান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, পৌর যুবদলের সদস্য আমজাদ হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন এবং সদস্য সচিব মো. এমরান হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd