• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

রামগঞ্জে মাছ লুট নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

আবু তাহের:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি দিঘী থেকে ১০ লাখ টাকার মাছ লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল, রেজাউল করিম রেজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন, করপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, দিঘী নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক দিঘীটি দখল করে রেখেছিল। এর আগে বিদ্যালয়ের দখলেই ছিল দিঘীটি। ৫ আগস্টের পর এলাকাবাসী আওয়ামী ফ্যাসিস্টদের কাছ থেকে দিঘী উদ্ধার করে বিদ্যালয়কে বুঝিয়ে দিয়েছে। মাছ লুটের মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে৷ আমরা এ সংবাদের প্রতিবাদ জানাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ১৯৬৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে বিদ্যালয়ের অধীনেই দিঘীটি ছিল। এর থেকে উপার্জিত অর্থ বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হত।
বিএনপি নেতা রেজাউল করিম রেজু বলেন, দিঘীটি ইজারা নেওয়ার ঘটনা ভিত্তিহীন। বিগত সরকারের সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ইউএনও ও এসিল্যান্ডকে দিয়ে যেভাবেই হোক একটি কাগজ করিয়েছে।

আমরা ইউএনও ও এসিল্যান্ড অফিসে যাচাই করে ওই কাগজের কোন তথ্য পাইনি। মামলা চলমান অবস্থায় দিঘী ইজারা দেওয়ার সুযোগ নেই। মাছ নিয়ে যারা মিথ্যা অভিযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালে ৪১ হাজার টাকা মূল্যে তিন বছরের জন্য দিঘিটির ইজারা পায় ফতেহপুর দিঘিরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি। দিঘিটির আয়তন প্রায় আড়াই একর। ইজারা পাওয়ার পর থেকে সমিতি কর্তৃপক্ষ দিঘিতে মাছ চাষ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd