• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

রামগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যার  চেষ্টা 

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঞ্জা সেবনে বাধা দেওয়ায় বেল্লাল খান (৬০)নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তেরা।

ঘটনাটি ঘটেছে রোববার (২১ ডিসেম্বর)  রাত ১০ টায়  রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামে।

জানা গেছে ঐ গ্রামের আবুল কালাম এর ছেলে মোহাম্মদ রনি (২৭) দীর্ঘদিন যাবত এলাকায় গাঞ্জার ব্যবসা করে আসছে  এবং সে নিজেও সেবন করে। রোববার রাত ১০ টায় লক্ষ্মীধর পাড়া  গ্রামের পাটোয়ারী বাড়ির মনজুর হোসেন খানের পরিত্যক্ত ঘরে রনি তার সহযোগীদের নিয়ে গাঁজা সেবন করার সময় একই বাড়ির বেল্লাল খান গাজা সেবনে বাধা প্রদান করে এতে রনি উত্তেজিত হয়ে বাটাম কাঠ দিয়ে পিটিয়ে বেল্লাল খানকে মারাত্মক আহত করে। বেলাল খানের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে  তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেল্লাল খানের ছেলে মোঃ সাইফুল ইসলাম  সুমন জানান, আমরা রোগীকে নিয়ে ব্যস্ত থাকার কারণে মামলা করতে বিলম্ব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd