• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

রামগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬৬৯ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আবু তাহের :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীমাহীন দুর্নীতি অনিয়ম অযোগ্যতার পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধংসের ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে কচুয়া-শাহাপুর সড়কে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই কর্মসূচী পালন করেন।
বিগত ফ্যাসিষ্ট সরকারের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আঁতাত করে এবতেদায়ী শিক্ষক মোঃ শাহ আলম কচুয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। শিক্ষক হিসেবে একই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন তার স্ত্রী মোহছেনা আক্তারকে। এরপর তিনি মনগড়া সিদ্ধান্তে মাদ্রাসাটিকে গড়ে তুলেছেন দুর্নীতি আর সন্ত্রাসীদের আখড়া হিসেবে। তার এমন অনিয়ম আর অযোগ্যতায় কচুয়া মাদ্রাসাটি শত বছরের ঐতিহ্য হারিয়েছে। বুধবার অনুষ্ঠিত ওই মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ এনে মাদ্রাসাটি রক্ষার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সাইফুল্লা মানিক, মোঃ আবদুল কাদের, মিজানুর রহমান সহ এলাকাবার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপূর্বে মাদ্রাসা রক্ষার্থে এলাকাবাসীর পক্ষ থেকে কচুয়া আহম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিচালনায় প্রস্তাবিত কমিটি মাদ্রাসা কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এসময় অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম মাদ্রাসায় অনুপুস্থিত থাকায় তার মন্তব্য নেওয়া যায়নি। অধ্যক্ষ মাওঃ আজাদ হোসেন ভূঁইয়া শারিরীক অসুস্থতার কারণে সৃষ্ট বিষয়ে মন্তব্য করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd