• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রামগঞ্জে রিক্সা যাত্রীকে কুপিয়ে ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Reporter Name / ৫১৮ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগাদের পোল এলাকায় শনিবার (২৪ মে) আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় প্রিন্টিং ব্যবসায়ীর উপর অতর্কিত কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
দেহলা গ্রামের বাসিন্দা আহত শ্রীবাস চন্দ্র নাথ (৩৫) পেশায় একজন প্রিন্টিং ব্যবসায়ী।
শ্রীবাস চন্দ্র নাথের স্মৃতি রানী ভৌমিক জানান, শনিবার রাতে আমার স্বামী রিক্সাযোগে আলীপুর পোলের গোড়া থেকে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় নাগাদের পোল এলাকায় নামক স্হানে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি রিকশার গতিরোধ করে অতর্কিত ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শ্রীবাসের ডান হাত ও ডান পায়ে এলোপাতাড়ি কোপ দিয়ে বীরদর্পে চলে যায় দুর্বোত্তরা।
পরবর্তীতে আহত অবস্থায় তিনি বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক তার হাতে ৮টি ও পায়ে ৫টি সেলাই দেন। আহত শ্রীবাসের কাছ থেকে দুর্বৃত্তরা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
সৃষ্ট বিষয়ে স্মৃতি রানী ভৌমিক রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd