• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রীতিভোজ

Reporter Name / ৪৫০ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ঈদ পরবর্তী আড্ডা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ প্রেসক্লাব সভাপকি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সোমবার (৯ জুন) সকাল ১১টায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেনর সঞ্চালনায় ওই প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা আমীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাষ্টার আবুল হোসেন, পৌর শাখার সভাপতি এড. হাসান বান্না, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ দেওয়ান মোঃ ইউসুফ, সহকারী সেক্রেটারী মাষ্টার ফয়সাল আহম্মদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইসমাইল হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক মাওঃ আবু সালে সহ অনেকে।
প্রীতিভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে দূর্নীতিহীন চরিত্র গঠনের মাধ্যমে জুলুম ও শিরক মুক্ত বাংলাদেশ গঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd