রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রামগঞ্জ পৌর শহরের সোনাইমুড়ি সড়ক ও পুলিশ বক্স এলাকার ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে ৫টি দোকান থেকে থেকে নগদ সাড়ে ৫লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানীর এজেন্ট সীম ও মুল্যবান মালামাল লুটে নেয় চোরের দল। এছাড়া একই রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মাহাম্মদপুর গ্রামের ভাটের বাড়ীর রফিকুল ইসলাম বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়।
সোনাইমুড়ি সড়কের চৌমুহুনি ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মোঃ ইউসুফ জানান রাতের কোন এক সময় দোকানের পিঁছনের টিনের ছাল কেটে নগদ ৮হাজার টাকা, পৌর সুপার মার্কেটের রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন জানান বিকাশ ও নগদের সীমসহ নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল, আল ফরিদ ড্রাগ হাউজের মালিক শেখ ফরিদ জানান একই পন্থায় তার দোকান থেকে নগদ ১লাখ টাকা, বাস টার্মিনাল এলাকার রাজু অটো মিশুক থেকে নগদ ১লাখ ৯২ হাজার টাকা ও মুল্যবান মালামাল এবং বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে টিন কেটে দোকানে ঢুকে নগদ ৮হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন আরো জানান আমার মাকে নিয়ে আমি ঢাকার একটি হসপিটালে রয়েছি। রাত ২টায় দোকান বন্ধ করে আমার ছোট ভাই মোহন বাড়ীতে চলে যায়। সকালে এসে দেখে দোকানের ছাল কেটে দোকান থেকে নগদ প্রায় ২লাখ টাকাসহ বিকাশ ও নগদের সীমসহ মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায় চোরের দল। তিনি জানান পৌর সুপার মার্কেট এলাকায় সকাল পর্যন্ত দোকান খোলা থাকে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শনে উপ পরিদর্শক মোঃ স্বপনকে পাঠানো হয়েছে। তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।