• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

রামগঞ্জে ৪৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি, প্রতিপক্ষের হুমকির অভিযোগ হাতপাখা প্রার্থীর

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামগঞ্জ উপজেলার ৪৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে হাতপাখা প্রতীকের নির্বাচন প্রচারণা কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম এ দাবি জানান।

তিনি বলেন, “উপজেলা হিসেবে রামগঞ্জে ইসলামী আন্দোলনের মাঠ অনুকূলে রয়েছে। ইনশাআল্লাহ, আমরা বিজয়ী ফলাফল নিয়েই ঘরে ফিরবো।”

প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের এজেন্টদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি আমাদের মহিলা কর্মীদেরও হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

আরও একটি উদ্ধৃতিতে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু যদি আমাদের নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়, তাহলে তার দায়ভার সংশ্লিষ্টদেরকেই নিতে হবে।”

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

প্রেস ব্রিফিংয়ে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd