
ফিরোজ আলম পরশ, রামগতি (লক্ষ্মীপুর) :
লক্ষীপুরের রামগতিতে জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী আলোচনা সভা গত শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।
সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) ক্লাষ্টার অফিসার মনিরা ফারভীন, উপজেলা কো-অপারেটিভ কেডিট ইউনিয়ন সভাপতি মু:আবু সায়েদ,আনন্দ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো: সোলায়মান শিবলু প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে জাতীয় সমবায় দিবসের ব্যানারে একটি র্যা লী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় যোগ দেন।