• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

রামগতির ধর্ষণ মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রামগতি থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি মিলন মাঝি (৪২) কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর থানা এলাকার লেমুয়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এবং র‍্যাব-৭, সিপিসি-১ (ফেনী)-এর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১।
গ্রেপ্তারকৃত মিলন মাঝি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অদু মিয়ার ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় আসামি মিলন মাঝি তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে রামগতি থানা-এ একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানান তিনি।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd