• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

রামগতি পৌরসভার ১৭ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

Reporter Name / ৫১১ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

ফিরোজ আলম পরশ, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের রামগতি উপজেলাধীন রামগতি পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে ১৬ কোটি ৫৫ লাখ ০৩ হাজার ৭৪২ টাকা ব্যয় এবং ৬৮ লাখ ৫৫ হাজার ৪৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। তবে বিগত বাজেটের চেয়ে ৬ কোটি ২৫ লাখ ৩০ হাজার ০৭৪ টাকা বাজেট কম ঘোষণা করা হয়।

উক্ত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট ঘোষণা উপলক্ষে সোমবার (৩০ জুন) দুপুরে রামগতি পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন নগর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন।

রামগতি পৌরসভার উদ্যোগে আয়োজিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, ও সমাজসেবা অফিসার বজলুল রহমান, পৌর ও যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপন,আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম সাবেক কাউন্সিলর অপরুপ দাস অন্যান্য কাউন্সিলরগন ও স্থানীয় গনমাধ্যম কর্মী প্রমূখ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের আয় ধরা হয়েছে ৪ কোটি ৭২ লাখ ৪৩ হাজার ৮৩১ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা, গৃহ বা ভূমির উপর কর/হোল্ডিংকর খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৭১লাখ ২৩ হাজার ১৩১ টাকা, সম্পতি খাতে আয় ধরা হয়েছে ৪ লাখ টাকা, বিভিন্ন ফিস আদায় খাতে আয় ধরা হয়েছে ১ লাখ টাকা, বিভিন্ন ইজারা খাতে আয় ধরা হয়েছে ৬৬ লাখ টাকা,বিবিধ খাতে আয় ধরা হয়েছে ১৬ লাখ ৫০ হাজার ২০০ টাকা,সরকারি অনুদান খাতে আয় ধরা হয়েছে ৩৫ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

৬৮ লাখ ৫৫ হাজার ৪৫১ টাকা উদ্বৃত্ত দেখিয়ে প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপনা খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা, আনুষঙিক খাতে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ২০ হাজার ৭০০ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রনালী খাতে ব্যায় ধরা হয়েছে ২৭ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা,শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ব্যয় ধরা হয়েছে ১১ লাখ টাকা, ত্রান,সাহায্য ও অনুদান খাতে ব্যয় ধরা হয়েছের ৭ লাখ টাকা, GESLAP খাতে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা,PRAP খাতে ব্যয় ধরা হয়েছে ৬লাখ ১৪হাজার ৫০০ টাকা, রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৫০ টাকা, পরবর্তী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সভাপতি ও পৌর প্রশাসক বলেন, এ বাজেট যুগ উপযোগী বাস্তবায়নের লক্ষ্য আকার ছোট করা হয়েছে। বাজেটে ঘাটতি নয় উদ্বৃত্ত ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd