• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

রায়পুরের জসিম বেপারী হত্যা মামলার ১৪ আসামি গ্রেফতার

Reporter Name / ২৪৭ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রদীপ কুমার রায়:
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৩, সিপিসি-১, ঢাকার যৌথ অভিযানে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চাঞ্চল্যকর জসিম বেপারী হত্যা মামলার এজাহারনামীয় ১৪ জন আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার দোয়েল চত্বর এলাকা এবং সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামিরা সবাই মামলার এজাহারে নামোল্লেখ ছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৫ দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে জসিম বেপারীকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হয়ে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাব জানায়, নিহত জসিম বেপারী স্থানীয়ভাবে গবাদি পশুর ব্যবসা করতেন এবং আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। ঘটনার পর আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক ছিল। র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতারে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd