• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকায় কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মোবাইল ফোন, মানিব্যাগ ও আংশিক নগদ টাকা উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৫ইং সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে (মামলার বাদী) ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা- সংক্রান্ত পরামর্শ নিতে পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় অবস্থিত রয়েল সাকুরা ক্যাফে-এর দক্ষিণ পাশে এক খামারির সঙ্গে দেখা করতে যান। খামারটি বন্ধ থাকায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে অভিযুক্তরা তার পথরোধ করে।

অভিযুক্ত ইয়াছিন আরাফাত (১৯), মো. সোহাগ (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর মো. নিহাদ হোসেন (১৪ বছর ২ মাস ১ দিন) ও নাইমুল হাসান শুভ (১৬ বছর ৬ মাস ১ দিন) তাকে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে। এ সময় তার কাছে থাকা একটি ইনফিনিক্স হট ১৪আই মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী সংশ্লিষ্টদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন আসামিদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
পরে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে এবং বাদীর শনাক্তকরণের ভিত্তিতে রায়পুর উপজেলা সড়কে মেঘনা হাসপাতাল-এর বিপরীত পাশে একটি পরিত্যক্ত কাঠমিস্ত্রির দোকান থেকে লুণ্ঠিত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd