• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রায়পুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Reporter Name / ৪৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মোঃ জহির হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। তিনি কৃষকদের হাতে প্রণোদনার এসব কৃষি উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, কৃষি সম্প্রসারণ অফিসার অর্নব ভৌমিক, সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপি নেতা ভূঁইয়া কামাল রায়হান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, এ বছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধান চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়েছে, যাতে তারা সময়মতো বীজতলা তৈরি করতে পারেন।

তিনি বলেন, “প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। বীজ হিসেবে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮২, ব্রি ধান-৮৫ ও ব্রি ধান-৯৮ জাতের উন্নত মানের উফশী বীজ সরবরাহ করা হয়েছে।”

কর্মসূচির আওতায় বিতরণকৃত উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার আগাম আউশ মৌসুমে কৃষকদের ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd