• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

রায়পুরে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আজ মঙ্গলবার ২৭ মে শেষ হয়েছে। সোমবার ২৬ মে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা পর্যায়ক্রমে সবাই অংশগ্রহণ করবেন। প্রতি ব্যাচে ২৪জন সদস্যকে গ্রাম আদালতের কার্যপ্রণালী, আইনগত কাঠামো এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ভিন্ন ভিন্ন দুটি ব্যাচে ২৪জন করে ইউপি সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ভূঞা, জেলা সমন্বয়কারি খ.ম আবেদ উল্যাহ এবং উপজেলা সমন্বয়কারী মোঃ ছফিউল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা ও তা জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে কীভাবে কার্যকর ভূমিকা রাখে— সে বিষয়ে আলোকপাত করেন।

প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউপি সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd