• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী শতাধিক মানুষ পেলেন চিকিৎসাসেবা ও চশমা

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ক্যাম্প। প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার ১১ মে ফিজিওথেরাপি ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় শতাধিক সেবাপ্রত্যাশীকে।

ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উল্যা দুলাল। প্রধান অতিথির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের কার্যক্রম। এই ক্যাম্প তারই একটি অংশ।

সেবাগ্রহীতাদের মধ্যে যারা চোখে ঝাপসা দেখেন বা নিকট দৃষ্টিতে সমস্যায় ভুগছেন—তাদের চক্ষু পরীক্ষা করে দেওয়া হয় চশমা। ব্র্যাক-এর সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রবীণ নারীরা বললেন, “চোখে আবার দেখতে পাচ্ছি—এ যেন নতুন জীবন!” ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় হাঁটতে কষ্ট হয় এমন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের। অসহায় এক বৃদ্ধা বলেন, “বাড়ি থেকে বের হতেও পারতাম না, আজ শরীরে একটু আরাম লাগছে।”

প্রতিষ্ঠানটি জানায়, রায়পুর ও হায়দারগঞ্জে স্থায়ীভাবে দুটি ফিজিওথেরাপি সেন্টার পরিচালিত হচ্ছে। নিয়মিত সেবার অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে অসহায় মানুষের পাশে।

এই ক্যাম্প যেন ছিল শুধুই চিকিৎসা নয়—একটি মানবিক সেতুবন্ধন।
একদিনের আয়োজন হলেও তার প্রভাব দীর্ঘমেয়াদি। বঞ্চিত মানুষের মুখে ফিরেছে আশার আলো। প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd