• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রায়পুরে বই মেলায় উপচে পড়া ভিড়, পাঠককুলে বইছে হৃদয়ের জয়গান,

Reporter Name / ৩০৭ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় জড়ো হচ্ছেন বিভিন্ন বয়সী পাঠক ও ক্রেতা। কেউ এসেছেন স্কুল ব্যাগে বই ভরে নিতে, কেউবা শুধুই বইয়ের ঘ্রাণ শুঁকে মনের খোরাক মেটাতে। রায়পুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলায় পাঠকের এ ভিড় যেন প্রমাণ করছে— বইয়ের টান এখনো অটুট।

সোমবার ৫ মে থেকে রায়পুর উপজেলায় শুরু হয়েছে জমজমাট এ প্রাণ ছোঁয়া মেলা। চলবে ৮ মে বৃহস্পতিবার পর্যন্ত। আজ বুধবার ৭ মে মেলা পরিদর্শন করে মেলার সংগঠক, পাঠক, দর্শনার্থী, শিক্ষার্থীদের সাথে কথায় উঠে আসে এ চিত্র।

এই বই মেলা কোনো সাধারণ আয়োজন নয়। দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় চলছে ভ্রাম্যমাণ এ বই মেলা। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ মেলা লক্ষ্মীপুরে জেলা শহরে ছয়দিন ব্যাপি অনুষ্ঠিত হওয়ার পর রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় গত সোমবার। চারদিন ব্যাপি রায়পুরের চলার পর মেলা যাবে নোয়াখালীর কোম্পানি গঞ্জ উপজেলায়। মেলার সংগঠক জান্নাতুল নাঈম জানান, আজ বুধবার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বৃহস্পতিবার চারটায় গান, নৃত্য, অভিনয় বিষয়ে প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।

দর্শনার্থী স্কুলছাত্রী প্রত্যাশা কর্মকার বলেন, “বইগুলো এত সুন্দর করে সাজানো! আমি ‘গর্ভধারিনী’ আর ‘মজার খেলা বিজ্ঞান’ নিয়ে যাচ্ছি।” পাশে দাঁড়িয়ে থাকা এক বাবা বলেন, “আমার সন্তান ফোন ঘাঁটায় না, বই পড়ে। এমন বই মেলা শহরে থাকলে মনটা শান্তি পায়।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ মেলায় পাওয়া যাচ্ছে দেশী বিদেশি প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কতৃক প্রকাশিত ১০,০০০-এর বেশি বই। বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনি, কবিতার বই, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, গবেষণা গ্রন্থ, মুক্তিযুদ্ধ, ভৌতিক উপন্যাস, রুপকথা, অনুবাদ গ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না ও ব্যায়াম বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সব ধরনের বই পাঠকের চাহিদা অনুযায়ী কিনতে পারছেন সবাই এ মেলা থেকে। রয়েছে বিশেষ ছাড়ও। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই ৩০% এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫% মূল্য ছাড়ে কিনতে পারছেন বই প্রেমিকরা। জনপ্রিয় বইয়ের মধ্যে ছিল ছিল হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এবং রবীন্দ্রনাথের রচনাবলি। শিশুদের জন্য ছিল আলাদা কর্নার, যেখানে “টুনটুনির গল্প” ও “বিজ্ঞানী আবিষ্কার” বই হাতে নিয়ে উচ্ছ্বাস করছিল ছোট্ট পাঠকরা।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, “আমরা চাই, শহর ছাড়াও গ্রামের প্রত্যেক ছেলেমেয়ের হাতে বই পৌঁছে যাক। এই ভ্রাম্যমাণ বই মেলা-ই তার প্রমাণ।”

স্থানীয় আর্ট স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক শংকর মজুমদার মন্তব্য করেন, “বই পড়ার এই সুযোগ গড়ে তুলছে সংস্কৃতিমনস্ক এক সমাজ। বই পড়ার এই আন্দোলনে বিশেষ গতি এনেছিলেন রায়পুরের সাবেক ইউএনও অঞ্জন দাশ।”

বইয়ের সুরভিতে মাতাল দুপুর পেরিয়ে সন্ধ্যা নামে। পাঠকরা ফিরে যান বই হাতে, মন ভরে। এই মেলা শুধু বই কেনার নয়—এ যেন হৃদয়ে জ্ঞান ও কল্পনার বিজয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd