• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১ আরো ১ জনের মৃত্যু

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। সর্বশেষ জসিম উদ্দিন ব্যাপারী (৪৫) নামে আরও এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় টানা সাতদিন ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

নিহত জসিম উদ্দিন ব্যাপারী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়ে জসিম উদ্দিন চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।”

এর আগে একই ঘটনায় সাইজ উদ্দিন নামে আরও এক বিএনপি কর্মী মারা যান। বর্তমানে এই সংঘর্ষে আহত আরও কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সাইজ উদ্দিন হত্যা মামলায় জলিল লস্কর নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাইজ উদ্দিন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে ১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ঘটনার তিনদিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd