• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রায়পুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী নিহত, আহত ১২

Reporter Name / ৩১০ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক স্পেন প্রবাসী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মালেক খা ব্রিজের নতুন বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে। সাইজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করা হয়। তার মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের চর ঘাসিয়া গ্রামের মৃত নুরু দেওয়ানের ছেলে। দুই ছেলের জনক তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি কর্মী ফারুক কবিরাজ গ্রুপের সাথে উপজেলা কৃষকদল নেতা শামীম গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। ধারালো অস্ত্র নিয়ে একে অপরর উপর আঘাত করে। প্রতিপক্ষের লোকজন শামীমের সমর্থক সাইজ উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হামলায় আবু খা (৫৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নিহত সাইজ উদ্দিনের ভাতিজা ভাতিজা মো. ছিদ্দিক বলেন, ফারুক কবিরাজ, মেহেদী কবিরাজ, আলামিন কবিরাজ, ফারুক গাজী ও আরিফের নেতৃত্বে তার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় সাইজ উদ্দিনকে হাসপাতালে আনার পথে হামলাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ পথরোধ করে আটকে রাখে। এ কারণে সঠিক সময়ে তাকে হাসপাতালে আনা যায়নি। পথেই তার মৃত্যু হয়েছে।
তার আরেক ভাতিজা সোহাগ হোসেন বলেন, আমার চাচা সাইজ উদ্দিন ৮-১০ বছর ধরে স্পেন প্রবাসী। আগামী ১২ এপ্রিল স্পেন যাওয়ার কথা ছিল। তিনি শ্বশুর বাড়িতে বিদায় নিতে যান। দুপুরে সেখান থেকে আসার পথে দু’পক্ষের হামলার মধ্যে পড়ে নিহত হন। তাকে হত্যার উদ্দেশ্যে ফারুক কবিরাজ ও তার গ্রুপের সদস্যরা কুপিয়েছে। তিনি বিএনপি সমর্থক হলেও কোন পদপদবী নেই।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বাংলার মুকুলকে বলেন, বিএনপির দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত এবং ১০-১২ জনের মতো আহত হয়েছে। আমিসহ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছি। জড়িতরা পালিয়ে গেছে, আবার কেউ কেউ আহত। অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd