• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

রায়পুরে বিএনপির সংঘর্ষ: হত্যা মামলায় ১৭৬ আসামি, বহিষ্কার ১৬, ভাঙচুরে মামলা হয়নি

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চরবংশীতে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে তার বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। অপরদিকে হত্যার জের ধরে পরদিন তিন বাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের মুল মদদদাতা ব্যক্তিকে আড়ালে রেখে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টার অভিযোগ উঠেছে।

হত্যার ঘটনায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজকে প্রধান আসামি করে তার ছোট ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার (রায়পুর-সার্কেল) জামিলুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এদিকে ঘটনার সাথে জড়িত থাকায় বিএনপির ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একইসাথে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীমকেও বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাতে রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু।

তিনি জানান, এদিন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল সহ সকল সহযোগী সংগঠনের যৌথ সভায় আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সেই সাথে গত ৭ এপ্রিল হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় জড়িত এসকল নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃতরা হলেন, উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী মেহেদী কবিরাজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্যা গাজী, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সর্দার ওরফে ফারুক কবিরাজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিক রাড়ী, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী ফারুক গাজী ও রায়হান, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী আল আমিন কবিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহমেদ তারেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর আলী হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদল কর্মী শরিফ বাগ, শাহজাহান মাঝি ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শাহ আলী।

বহিষ্কার আদেশে বহিষ্কৃতদের সাথে কোন প্রকার সম্পর্ক, উঠাবসা না করার জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ করা হয়। অমান্যকারীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষকদল নেতা জিএম শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মী স্পেন প্রবাসী সাইজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয় দু’পক্ষের অন্তত ১৫ জন। নিহত সাইজ উদ্দিন কৃষকদল নেতা শামীমের অনুসারী ছিলেন। এ ঘটনার জের ধরে ওই এলাকার তিনজনের বাড়িতে অগ্নিসংযোগসহ ১৫ বাড়িতে হামলা-ভাংচুর চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd