• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

রায়পুরে মাদকসেবনকালে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকসেবনকালে মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। বুধবার রাতে পৌর শহরের টিসি রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন রায়পুর থানার এসআই মহিউদ্দিন। আটক ইব্রাহিম রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর সেকান্তর আলী মাঝি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত হানিফ।

অভিযানকালে ইব্রাহিমের কাছ থেকে গাঁজা সেবনের পাইপ (চিলুম), কাগজ দিয়ে তৈরি ইয়াবা সেবনের পাইপ, কিছু গাঁজা ও এক বান্ডিল তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd