• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক

Reporter Name / ২৩১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। তাকে সদর হাসপাতালে রেখে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে জেলা শহরে মিয়া রাস্তার মাথা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশ থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করা হয়। সেখানে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ফুটফুটে নবজাতককে দেখতে আশপাশের মানুষজন ভীড় জমায়।
রাতেই পুলিশ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা হাসপাতালে ছুটে গিয়ে শিশুটির খোঁজ-খবর নেন।
স্থানীয় বাসিন্দা কামাল মাঝি জানান, অন্ধকার থেকে হঠাৎ শিশুর কান্না ভেসে আসে। এতে প্রথমে চমকে উঠি। পরে শিশুটিকে কোলে নিই। আর শিশুটিকে দেখতে মানুষজনও জড়ো হতে থাকে। পরে পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা স্থানীয় কেউই দেখেনি।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী জানান, শুক্রবার সকালে শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারিরীকভাবে অসুস্থ দেখা যাচ্ছিল। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলেও বলেনি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, জন্মগতভাবে শিশুটির কিছু ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা ধরণের। সে চিকিৎসাধীন রয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছি। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সরকারি দায়িত্বে সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নিবাসে তাকে হস্তান্তর করবো। আর কেউ নিতে চাইলে আদালতের মাধ্যমে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd