• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষীপুর কমলনগর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন? ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

জানা গেছে, মোসলেহ উদ্দিনের তিনজন ছেলেমেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে আছেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, মোসলেহ উদ্দিন মাদকসেবী ছিলেন। সম্প্রতি এলাকায় তাকে গাঁজাসহ ধরে স্থানীয়রা।

নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে। কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।

শ্বশুর কামাল মাঝি বলেন, ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নয়।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd