• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। 
এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মেজবা উল আলম ভূঁইয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 
সভায় বক্তারা, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সেবা ও নিরাপত্তায় প্রশাসন অঙ্গীকারবদ্ধ জানিয়ে কিশোর গ্যাং ও ফিলিস্তিন ইস্যু নিয়ে সামাজিক সচেতনতা তৈরি, যে কোন অপরাধমূলক  কর্মকান্ড ঘটলেই  থানার দ্বারস্থ হওয়াসহ আরো শৃঙ্খলার স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে দুস্কৃতকারীদের সমন্বিতভাবে রুখে  দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd