• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের মান্দারীতে প্রতিপক্ষের হামলায় ৫ নারী আহত

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচ নারী আহত হয়েছে। আহতরা হলেন প্রতীমা রানী দাস (৩৫), কাজল রানী দাস (৩৭), আলো রানী দাস (৪০), সাথী রানী দাস (২৮) ও বৈশাখী দাস (২২)।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারের মালি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর হওয়ায় প্রতীমা রানীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকী ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে মান্দারী বাজারের পাল পট্টির বাসিন্দা বিজয় কুরীর (৫০) নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। অন্য হামলাকারীরা হলেন, বিজয় কুরীর ছেলে পিকলু কুরী, পিয়াস কুরী ও তার স্ত্রী। তবে পাল্টা হামলার অভিযোগ করেছেন বিজয় কুরী।

আহত ও স্থানীয় লোকজন জানায়, আবুল কালাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২০১৯ সালে উজ্জ্বল কুমার দাস ও তার ভায়রা গণেশ চন্দ্র দাস পৌণে ৭ শতাংশ জমি ক্রয় করে। তবে চৌহদ্দিতে যে জমির দাগ উল্লেখ করা হয়েছে, কিন্তু দখল দিয়েছিল অন্য জমি। বিষয়টি জানতে পেরে উজ্জ্বল আদালতে মামলা করেন।

এদিকে বিজয় কুরী ২০২৫ সালে বিক্রেতা আবুল কালামের ভাই আবু তাহেরের কাছ থেকে ৮ শতাংশ জমি কিনে। কিন্তু কাগজপত্রে ওই জমি অংশ উজ্জ্বল ও গণেশের মধ্যে পড়েছে বলে জানিয়েছেন উজ্জ্বল।

উজ্জ্বল বলেন, কাগজপত্র অনুযায়ী আমি যে জমির মালিক সেটা বিজয় কুরীর দখলে ছিল। আর আমার জমির পূর্ব পাশের জমি কাগজপত্র অনুযায়ী বিজয় কুরী মালিক। কিন্তু সে আমার জমি দখলে রেখেছে। দখল ছাড়ে নি। আমরা এ নিয়ে আদালতে মামলা করি।

শনিবার ওই জমি থেকে আমার স্ত্রী প্রতীমা রানী ও মেয়ে বৈশাখী রানী সবজি তুলতে গেলে বিজয় কুরী ও তার ছেলেরা এসে মারধর করে। তাকে বাঁচাতে গেলে আমার পরিবারের অন্য লোকজনদেরকে মারধর করা হয়। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমি হামলার বিচার চাই।

উজ্জ্বলের ছেলে অনুপ চন্দ্র দাস (১৩) বলেন, আমার মা বোনদের মারার সময় আমি মোবাইল ফোনে ভিডিও করতে গেলে হামলাকারীরা আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

জানতে চাইলে অভিযুক্ত বিজয় কুরী মোবাইল ফোনে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে উজ্জ্বলের পরিবারের লোকজন উল্টো আমার পরিবারের লোকজনের উপর হামলা করেছে। মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়েছে। আমি আইনী ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd