• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) ও রাসেল (২৭) কে গ্রেপ্তার করা হয়।  দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর এলাকার আঃ রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে বেলজিয়াম সুমন ও চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে রাসেল। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে  মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমনের কাছ থেকে দুই রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

অপরদিকে গ্রেফতারকৃত রাসেলের দেওয়া তথ্যনুযায়ী চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে  স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd