• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরে কিশোরগ্যাংয়ের হামলায় স্বামী-স্ত্রী আহত

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে এক অসহায় ব্যক্তিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সরকার কর্মচারী মো. বাবুল ও তার স্ত্রী রুবি আক্তারকে পিটিয়ে আহত করে ‘কিশোরগ্যাংয়ের’ সদস্যরা। একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে বাবুলের কপাল ও হাত-পায়ে রক্তাক্ত জখম হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে৷ পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ভূক্তভোগী রুবি বাদী হয়ে সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন জুয়েল হোসেন, মো. শান্ত, মো. রাকিব ও মো. রাসেল। এরমধ্যে জুয়েল ও শান্ত উত্তর বাঞ্চানগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং রাকিব ও রাসেল একই এলাকার মো. শাহজাহানের ছেলে। অজ্ঞাত আসামিরা তাদের বন্ধু।
আহত বাবুল লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এমএলএসএস) অফিস সহকারী ও উত্তর বাঞ্চানগর ছেরাগ আলী জমাদার বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্র জানায়, ভূক্তভোগী বাবুল ও অভিযুক্ত জুয়েল-শান্ত প্রতিবেশি। জুয়েল-শান্ত তাদের বাবা ইসমাইলকে খাওয়ার দেয় না। প্রায়ই তারা তাকে মারধর করে। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুটিনাটি কাজ করে দেয় এবং খাওয়া ধাওয়া করে। এতে বিভিন্ন সময় বাবুলকে শান্ত ও জুয়েল মারধরের হুমকি দেয়। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনের চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালায়। চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গেলে রুবিকেও তারা মারধর করে। একপর্যায়ে তারা বাবুলের কপালসহ শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার শরীরে রক্তাক্ত জখম হয়।
রুবি আক্তার বলেন, অসহায় ইসমাইলকে মাঝে মধ্যে খাবার খাওয়ানোর কারণেই তার ছেলেদের নেতৃত্বে আমার স্বামীর ওপর হামলা করা হয়। হামলাকারীরা কিশোরগ্যাং হিসেবে পরিচিতি। আশপাশের লোকজন ছুটে না আসলে তারা আমার স্বামীকে মেরে ফেলতো।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd