• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

লক্ষ্মীপুরে কুপিয়ে জখমের ছয়দিন পর যুবকের মৃত্যু

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে কুপিয়ে জখমের ছয়দিন পর মো. ইউসুফ হোসাইন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত শনিবার (৫ এপ্রিল) সকালে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের বাবুলের দোকানের সামনে হামলার শিকার হন ইউসুফ।
সে ওই এলাকার খোরশেদ আলমের ছেলে। পেশায় রং মিস্তি ইউসুফ। মৃত্যুর বিষয়টি ইউসুফের বোন সুমি আক্তার ও স্ত্রী রুমা আক্তার নিশ্চিত করেছেন।
তারা জানান, তাদের পাশ্ববর্তী উত্তর রাজিবপুর গ্রামের কালা মিয়ার ছেলে হারুনের কাছে সে পাঁচ হাজার টাকা পাওনা ছিল। ঘটনার আগের রাতে হারুনের কাছে পাওনা টাকা চায় ইউসুফ। পরদিন সকালে টাকা দিবে বলে তাকে ঘটনাস্থলে ডেকে নেয় হারুন। সেখানে তাকে পিটিয়ে ও পেটের মধ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে মৃত্যু হয় তার।
রুমা আক্তার বলেন, আমার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd