• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে চালের বস্তা বদল করে প্রতারণা করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

Reporter Name / ৩০৫ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ‘নুর জাহান’ নামক একটি কোম্পানির চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ভরে প্রতারণার দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক চাল ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
এদিন সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী।
দণ্ডপ্রাপ্ত নাজমুল বাঙাখাঁ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, নাজমুল হাসান চাল, চিনি তেলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। জকসিনসহ আশপাশের বাজারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করে সে। তবে সাধারণ মানের পণ্য ক্রয় করে বিভিন্ন নামি-দামি ব্যান্ডের মোড়ক বা প্যাকেটে ব্যবহার করে সেগুলো বাজারে সরবরাহ করতো। এতে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বৃহস্পতিবার সে ১৪ টন চাল (২৮০ বস্তুা) জেলা শহরের দক্ষিণ তেমুহনীর একটি আড়ৎ থেকে নুরজাহান কোম্পানির চাল ক্রয় করে। চালবাহী ট্রাকটি জকসিন পূর্ব বাজারে রেখে সে ট্রাকের মধ্যেই চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ঢুকায়। এনএসআই এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নাজমুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, অধিক মুনাফা লাভের আশায় ৫০ কেজি ওজনের নুরজাহান কোম্পানির ২৮০ টি চালের বস্তা পরিবর্তন করে তীর কোম্পানির চালের বস্তা ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের সরবরাহ না করায় এবং বস্তা পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত নাজমুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, এনএসআই ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd