• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে চিহ্নিত মাদক কারবারি ‘ফাইটার বাবলু’-কে কুপিয়ে হত্যা

Reporter Name / ৩১৫ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের পাশে ভূঁইয়া পুকুর পাড়ে সোমবার ভোররাতে চিহ্নিত  মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আজাদ হোসেন বাবলু  ওরফে ফাইটার বাবলুকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবলু একই এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ফাইটার বাবলু ছিলেন এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

গত ১১ এপ্রিল সদর উপজেলার পূর্ব চৌপল্লী এলাকায় মাদক কারবারি রুবেল হোসেনকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় বাবলুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জামিনে ছাড়া পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়জুল আজীম নোমান বলেন, ফাইটার বাবলু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক চক্রে সক্রিয় হন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারকে কেন্দ্র করেই প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd