• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

লক্ষ্মীপুরে জনপ্রশাসন উপদেষ্টার প্রথম সফর: মেধাভিত্তিক ও নিরপেক্ষ প্রশাসন গড়ার প্রত্যয়

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একসময় বলেছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান।” সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং সক্রিয়ভাবে মাঠপর্যায়ে তদারকি করছেন। একজন প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করে তিনি কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম লক্ষ্মীপুর সফর। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা।


উপদেষ্টা বলেন, বর্তমান উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে চমকপ্রদ ও ব্যতিক্রমী হিসেবে বিবেচিত হয়েছে। এটি দেশের জন্য অনুপ্রেরণাদায়ক এবং বিশ্বমহলেও প্রশংসিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
প্রধানমন্ত্রীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে জনপ্রশাসন দলীয়করণের শিকার হয়েছে। এর ফলে প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে প্রধানমন্ত্রীর নীতিমালা অনুযায়ী একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে, যা জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।


তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক রয়েছে। তবে সবার আগে বাংলাদেশ—এটাই তাদের মূল পরিচয়। নির্বাচনের আগে ও পরবর্তী পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের দেওয়া নিরঙ্কুশ সমর্থনের সঙ্গে বড় দায়বদ্ধতা জড়িত। সেই দায়িত্ব ও জবাবদিহিতা মাথায় রেখেই আগামী দিনে কাজ করা হবে।


একটি উদার, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন একটি পবিত্র দায়িত্ব। শুধু বিএনপি নয়—সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।
এদিন গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সাইদুল হাসান পাভেল, লক্ষীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd