• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

লক্ষ্মীপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি স্কুল শিক্ষকদের মানববন্ধন

Reporter Name / ৩৫২ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার :

জাতীয়করণের এক দফা দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের বেসরকারি স্কুল শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর জাহের, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুজাহিদ ও মোসলেহ উদ্দিন।

মানববন্ধনে এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবি ছাড়াও চার স্তরীয় পদসোপান তৈরি করে পদোন্নতির ব্যবস্থা করা, স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর তৈরি করা, টাইম স্কেল ও বিভাগীয় পদোন্নতিগুলো নিয়মিত করার দাবি জানান বক্তারা।‎

বক্তারা বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় তাদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। অপ্রতুল বেতন ও সুযোগ সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষককে জাতীয়করণের আওতায় আনতে হবে এমন দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসলেও এখনো সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে জাতীয়করণের ঘোষণা না এলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবেন।

মানববন্ধনে জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd