• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name / ৪৬৮ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মিজানুর শামীমঃ

লক্ষ্মীপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি কাউছারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কাউছার ওরফে ক্যাডার কাউছার (৪০) জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডস্হ সৈয়দপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র। ৬ এপ্রিল রোববার সন্ধ্যায় সেনা – পুলিশ যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৫) কে ধর্ষণের অভিযোগে কাউছার ওরফে ক্যাডার কাউছারের বিরুদ্ধে গত ১৭ মার্চ চন্দ্রগঞ্জ থানায় পর্ণোগ্রাফি আইনে ৮(১)/ ৮(২) এবং নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত) ২০২০ এর ৯(৩) ধারায় মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রেের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নিকট জানতে চাইলে তিনি দৈনিক বাংলার মুকুলকে বলেন, জনৈক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসামী কাউছার ওরফে ক্যাডার কাউছারকে ৬ এপ্রিল সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। আসামি আদালতে পাঠালে বিচারক আসামি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd