• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে নারীকে গলা কেটে হত্যা

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ স্টেডিয়ামের পাশে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  ভোরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ইমন হোসেন নামের এক যুবককে ভুক্তভোগীর ঘর থেকেই আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা।

নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হলে। ইমন ঘরের ভেতরে প্রবেশ করে। পরে দরজা আটকে বঁটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে। কোপানোর সময় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন রাশেদার সঙ্গে ইমনের পরিবারের মতবিরোধ ছিল। এর জেরেই ইমন তাঁকে হত্যা করেছে।
এই ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd