• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

লক্ষ্মীপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name / ৩৬৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ব্যবসায়ী ও সাধারন মানুষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা বেসরকারী প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন আয়োজনে সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
এসময় সংগঠনের প্রচার সম্পাদক মো: মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মেহেরুল হাসান রাজু (কবি রাজু), সহ-সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক সাংবাদিক আব্বাছ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,কার্যনির্বাহী কমিটির সদস্য রহমত উল্যাহ, সামছ মোহাম্মদ তারেক মোল্লা, শহিদ উল্যাহ, ফরহাদ হোসেন, দিদারুল আলম বাসারসহ আরো অনেকেই।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকরা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, জেলায় পল্লী বিদ্যুৎ ও পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় ৭ লাখ। গত ১৫দিন ধরে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে লক্ষ্মীপুর জেলায়। প্রতিদিন গড়ে ১২/১৫ বার পর্যন্ত লোডশেডিং দেয়া হচ্ছে। এতে করে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি বার বার লোডশেডিংয়ের কারনে অনেক যন্ত্রপাতি বিকল হয়ে যাচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্য বন্ধের উপক্রম হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ী নেতারা। অনতিবিলম্ভে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান তারা। অন্যাথায় তারা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd