• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় পারিবারিক বিরোধের জেরে তোফায়ের আহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তোফায়েল আহাম্মদের ওপর হামলা চালানো হয়। শুক্রবার (২ জানুয়ারী) সকালে তার সঙ্গে আপন তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও তার ওপর হামলা চালানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd