• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে পিএইচপি কুরআনের আলো অডিশন

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে লক্ষ্মীপুর জেলা অডিশন সম্পন্ন হয়েছে। এতে জেলার ২৫ টি মাদ্রাসার প্রায় ৭০ জন হাফেজ অংশ নেয়। এরমধ্যে প্রথম অধিবেশনে ১০ জন উত্তীর্ণ হয়। দ্বিতীয় অধিবেশনে উত্তীর্ণ ৬ জনকে ঢাকায় পরবর্তী অডিশনের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের আটয়াতলি এলাকায় কাশিফুল উলুম মাদ্রাসা মিলনায়তন এ আয়োজন করা হয়েছে।

মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিচারক ছিলেন পিএইচপি কুরআনের আলোর বিচারক হাফেজ বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুরাদ হোসেন, মাওলানা আবু সাইদ সালমান, ব্যবসায়ী আকবর হোসেন ও সমাজসেবক মো. কাঞ্চন প্রমুখ।

পিএইচপি কুরআনের আলোর বিচারক হাফেজ বোরহান উদ্দিন বলেন, লক্ষ্মীপুর থেকে ৬ জন পরবর্তী অডিশনের জন্য ইয়েস কার্ড পেয়েছে। ১৮ তম বারের মতো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে সারাদশে কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd