• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

লক্ষ্মীপুরে মার্কেট ভবনের ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু 

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরে ৩ তলা বিশিষ্ট একটি মার্কেটের ছাদ থেকে পড়ে মো. সিরাজ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনীস্থ  নিউ মার্কেটের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
সিরাজ পৌর শহরের লিল্লাহ মসজিদ সংলগ্ন নাছির উদ্দিন এর বাড়ির ট্রাক চালক ফারুকের ছেলে। সে দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে তার তিন সহযোগী মোবারক, আল আমিন ও ফারুককে নিয়ে আড্ডা দিতে যায়। সেখানে তারা গাঁজা সেবন করে। এর একপর্যায়ে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতিতে তাকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় মারা যান সিরাজ।
এ ঘটনার পর তার বন্ধু এবং স্বজনেরা মোবারক নামে এক যুবককে আটক করে মারধর করে নিউ মার্কেটে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃত মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের রিয়াজের ছেলে।
সিরাজের বাড়ির লোকজন জানায়, সিরাজ দুপুরে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে থাকা নিউ মার্কেটের ছাদে যায়। সে প্রায় সময় সেখানে বন্ধুদের সাথে আড্ডা দিত। বিকেলের দিকে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পথিমধ্যে মারা যায় সে। রাত ৮ দিকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা এবং গাঁজা সেবন করে। ছাদ থেকে সিরাজ নীচে পড়ে মারা যায়। সিরাজের স্বজনেরা ঘটনার সময় তার সাথে থাকা মোবারক নামে একজনকে আটক করে মারধর করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। সিরাজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd