• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে মুড়িভর্তি পিকআপ থেকে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৩

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের সদর থানাধীন মজু চৌধুরী ফেরিঘাট এলাকা থেকে মুড়িভর্তি বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  র‍্যাব এ তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেনঃ করিম (৪০), আপন চন্দ্র সাহা (৩৯) ও মাসুম (১৯)।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল ওই এলাকায় আজাদের টায়ার মেরামতের দোকানের সামনে অভিযান চালায়। তল্লাশির সময় মিনি পিকআপ গাড়ি থেকে ৫৬ কেজি গাঁজা, ২৮০ কেজি ওজনের সাত বস্তা মুড়ি, চারটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা বিক্রির উদ্দেশ্যে মুড়ির বস্তার আড়ালে গাঁজা লুকিয়ে রেখেছিল।

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd