• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরে শিশুশ্রম নিরসনে বিভিন্ন কলকারখানায় অভিযান

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

অ আ আবীর আকাশ:
শিশুশ্রম নিরসন, সংরক্ষণ, বিশেষ পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা শনিবার সকালে লক্ষ্মীপুর বিসিকের একটি বেসরকারি কারখানার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বুদ্ধকরণ সভায় শ্রমিকদের নানামুখি সুযোগ সুবিধা নিয়ে যেমন আলোচনা করা হয়েছে তেমনি মালিক শ্রমিক নানা অসুবিধা, বেতন ভাতা বকেয়া রাখাসহ বিভিন্ন অনিয়মের কথাও ব্যাপক আলোচনা করা হয়। বিশেষ প্রয়োজনে সরকারি জরুরী সেবা টোল ফ্রি নাম্বারে (১৬৩৫৭) কল করার অনুরোধ জানান বক্তারা।

উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে শ্রম পরিদর্শক শুভঙ্কর দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশ, নেক্সট ফুডের ডিজিএম মো: সোহাগ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন – চেম্বার অব কমার্সের প্রতিনিধি মো: সালাহউদ্দিন, শ্রম পরিদর্শক ইয়াসিন হোসেন, রোমান মিয়া, তাপস রায় বর্মণ, শ্যামল চন্দ্র সরকারসহ বিসিকে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক নারী পুরুষ।
এসময় শিশুশ্রম নিরসন, সংরক্ষণ, ও বিশেষ পরিদর্শনের অংশ হিসেবে পৌর এলাকার উত্তর তেমহনীর মধুবন বেকারি, মা সিএনজি গ্যারেজ, ভাই ভাই অটো পার্টস, রাজমহল হোটেল, বিসিকের সুলতানিয়া বেকারী, মিতালি বেকারী ও জকসিনের জেবিএম, আর বিএম ব্রীকসে অভিযান করা হয়। ইট ভাটায় শেষ মুহুর্তে শিশুশ্রম না পাওয়া গেলেও বেকারী, ওয়ার্কসপ, গ্যারেজে মারাক্তকভাবে শিশুশ্রম লঙ্ঘিত হওয়া চিত্র চোখে পড়ে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফেনী কার্যালয়ের উদ্যোগে এই অভিযান উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভঙ্কর দত্ত শিশুশ্রম নিরুৎসাহিত করন ও মালিক শ্রমিককে সতর্ককরন স্টিকার, লিফলেট দর্শনীয় স্থানে সাঁটান ও বিতরণ করেন।
উল্লেখ্য, আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজ করতে বা উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে। কারখানাগুলিকে ১০ টিরও বেশি লোকের কর্মসংস্থান-সহ যে কোনও স্থান হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল। বিপজ্জনক মেশিন এবং অপারেশন থেকে শিশুদের দূরে রাখার জন্য বিভিন্ন সুরক্ষার তালিকাভুক্ত করেছে। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টার মধ্যে ৫ ঘণ্টার বেশি কাজের সময়কাল নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd