• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরে সাইজ উদ্দিন হত্যার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নজির আহম্মদ :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপিকর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৪৫) হত্যার ঘটনায় এজাহাভূক্ত আসামি জলিল দর্জিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সোমবার (১৪ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৩ এপ্রিল) রাতে তাকে চট্টগ্রাম কোতোয়ালী থানার স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জলিল দর্জি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আলী ইসলাম দর্জির ছেলে। মামলার বাদি সাইজ উদ্দিনের বড় ভাই হানিফ দেওয়ান।
এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম সাইজ উদ্দিন স্পেন প্রবাসী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ৭ এপ্রিল পরিকল্পিতভাবে বাদী হানিফ দেওয়ানের ঘর জ্বালিয়ে দেওয়া ও তার পরিবার লোকজনদেরকে হত্যা করার উদ্দেশ্যে আসামিরা জড়ো হয়ে রওয়ানা দেয়। এরমধ্যে বাদির ছোটভাই সাইজ উদ্দিন তার শ্বশুর বাড়ি থেকে আসছিলেন। পথে তাকে আসামিরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার সময় প্রায় ১ ঘন্টা আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ৯ এপ্রিল হানিফ দেওয়ান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ ও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক রয়েছে। এজাহারভূক্ত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করে র‍্যাব।
র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, সাইজ উদ্দিন স্পেন প্রবাসী হলেও বিএনপির সক্রিয় কর্মী। ৭ এপ্রিল রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ফারুক গাজীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনার সময় সাইজ উদ্দিনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd