• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩ যুবক আটক

Reporter Name / ২৮৯ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরে পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কর্নেল (অব:) মজিদের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩ যুবকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৫ ঘণ্টা।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, কর্নেল মজিদের পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সে সুযোগে বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা তার ভাতিজা আহমেদ আল মারুফ ওই বাড়িকে মাদক ব্যবসার আড্ডাখানায় পরিণত করে।

তিনি আরও জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল এনে বাড়িতে মজুদ করা হয়েছিল বিক্রির জন্য। অভিযান চলাকালে ৮৬ পিস ইয়াবা, দুটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ ৩৬ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর আগেভাগে পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলা হয়।

এসময় প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল মজিদের ভাতিজা আহমেদ আল মারুফ ওরফে রবিন, আহমেদ আল আকাশ এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার এহসান আহমেদসহ তিন যুবকে আটক করা হয়।

আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd