• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

লক্ষ্মীপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের চেষ্টা ও হেনস্তার অভিযোগ বাবা-ছেলের বিরুদ্ধে 

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় স্কুল শিক্ষকদের মারধর চেষ্টা ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। সাবেক শ্রমিকদল নেতা আব্দুল আজিজ ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা সাইয়েদ সারওয়ার শুভ দলের প্রভাব খাটিয়ে ঘটনাটি ঘটায়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। ভূক্তভোগী প্রধান শিক্ষক সেলিম আহমেদ ভূঁইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টাসহ হেনস্তা করে আজিজ ও তার ছেলে শুভ।
অভিযুক্ত শুভ দালাল বাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও তার বাবা আজিজ সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার সময় বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে৷ এরমধ্যেই শুভ একটি এসএস পাইপ হাতে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তার পড়নে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সে প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে ক্ষিপ্ত আচরণ করে। পরে অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে থাকা শিক্ষক সেলিম রেজাকে ডেকে এনে মারধরের চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা তাকে ধরে পাইপটি নিয়ে নেয়।
শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির ভাষ্যমতে, বিদায় অনুষ্ঠানে দাওয়া না পেয়ে শুভ হামলা করতে আসছিল। শিক্ষার্থীরা তাকে না ধরলে শিক্ষক রেজাকে মারধর করতো সে। একপর্যায়ে গালমন্দ করে সে বিদ্যালয় থেকে চলে যায়। পরে পৌনে ২ টার দিকে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকদের সামনেই শুভ’র বাবা আজিজ এসে কক্ষে ঢুকে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদকে ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে তিনি শিক্ষককে ধাক্কাও দিয়েছেন।
শিক্ষক সেলিম রেজা বলেন, এসএস পাইপ হাতে শুভ অনু্‌‌ষ্ঠানস্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি। তবে অশ্লীল ভাষায় গালমন্দ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, শুভ আমাকেও মারার জন্য তেড়ে এসেছিল। মারতে না পেরে গালমন্দ করে। তার বাবা আজিজ এসেও আমাকে মারধরের চেষ্টা করেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, শুনেছি বিদায় অনুষ্ঠানে দাওয়া না পেয়ে শুভ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনাটি নিন্দনীয়।
সাঈদ সারোয়ার শুভ অভিযোগের প্রশ্নে উত্তর না দিয়ে বলেন, শিক্ষক সৈয়দ আহমেদ আওয়ামী লীগের দোসর। তাকে বিদ্যালয়ে রাখা যাবে না।
শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণে ছেলের বিচার না করে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টার অভিযোগে শ্রমিকদলের সাবেক নেতা আব্দুল আজিজ বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। তিনি বিগত দিনে স্কুলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেয়নি। সব লুটপাট করে খেয়েছে। এখনো একই কাজ করে যাচ্ছে। তবে শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া আজকের ঘটনার কোন জবাব দেননি তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, শুভ আমাদের কোন দায়-দায়িত্বে নেই।
জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম বলেন, আজিজ আমাদের সাবেক নেতা। তার অন্যায়ের দায়-দায়িত্ব আমাদের না। তার বিরুদ্ধে সদর (পশ্চিম) উপজেলা বিএনপি ব্যবস্থা নিয়ে পারবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। শিক্ষকরা কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd