• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

লক্ষ্মীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৪৫০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মিজানুর শামীমঃ

লক্ষ্মীপুরের মান্দারীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদব্র নিয়ন্ত্রণ বিভাগ। ১২ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকা থেকে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে সোহাগ নামের এক যুবক ও নুরুজ্জামান নামের এক বৃদ্ধের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সোহাগ মিয়া (২৮) কুমিল্লার বুড়িচং থানার ছিনাইয়া এলাকার মোঃ বাবুল মিয়ার পুত্র ও মোঃ নুরুজ্জামান ওরফে বাবুল মিয়া (৭২) চট্টগ্রামের মীরশরাই থানার পূর্ব হিগুলী গ্রামের হোসেন মিস্ত্রি বাড়ীর মৃত নুর মোহাম্মদের পুত্র।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক আব্দুর রহিম শনিবার সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদদকে বলেন, সদর উপজেলার মান্দারী পশ্চিম বাজারস্থ রাস্তার দক্ষিণ পাশে মায়ের দোয়া মোটরস নামীয় দোকানের সামনে রাস্তার উপর যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে সিটে বসা অবস্থায় গ্রেপ্তাতকৃত আসামী সোহাগ মিয়া ও নুরুজ্জামানের পায়ের নিচ থেকে একটি বড় ট্রাভেল ব্যাগের ভিতর স্কচটেপ দ্বারা পলিথিনে মোড়ানো আড়াই কেজির করে ৪টি গাঁজার পোটলায় দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আমি বাদী হইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১/২৬(১) ধারায় চন্দ্রগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd