• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আ. লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গত চার আগস্ট ৪ শিক্ষার্থীকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূইয়াসহ আ’লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত ১৯ জনকে হত্যা মামলাসহ ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠান।

গ্রেপ্তারকৃত সবাই জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা। বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্টে শহরের তমিজ মার্কেট ও মাদামব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনিসহ চার শিক্ষার্থী নিহত হয়। এসময় ২শরও বেশি গুলিবিদ্ধসহ আহত হয় কয়েকশ। এসব ঘটনায় থানায় পৃথক চারটি মামলা হয়। মামলায় এই ১৯ জনসহ গ্রেপ্তার হয়েছে মোট ২০৭ জনকে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০৭ জনকে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd