• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

লক্ষ্মীপুর-২ আসনে বাতিল ৩, স্থগিত ১, বৈধ ৪

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

প্রদীপ কুমার রায় :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর-২ (রায়পুর) সংসদীয় আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, একজনের প্রার্থিতা স্থগিত এবং চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা,
কল্যাণ পার্টির ফরহাদ মিয়া—এই তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হেলাল উদ্দিনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
অপরদিকে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের আহম্মদ হোসাইন, জাকের পার্টির তছলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর ইউ এস এম রুহুল আমিন ভুইঁয়া ও বিএনপির আবুল খায়ের ভূঁইয়া।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যাংক ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়ন যাচাই শেষে লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচনী মাঠে কারা থাকছেন—তা স্পষ্ট হওয়ায় এলাকায় রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd